সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের ভাই মোস্তাফিজুর রহমান জুয়েলের মৃত্যুতে ছাতক উপজেলার পঞ্চগ্রাম উচ্চবিদ্যালয়, জিয়াপুরের ম্যানেজিং কমিটি ও মুক্তিযুদ্ধ পাঠাগার সিলেটের সভাপতি শেখ নূরুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় শেখ নূরুল ইসলাম মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।