র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে বিপুল পরিমাণ ভারতীয় জাল রুপি ও জাল টাকাসহ একজনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল কোম্পানির একটি আভিযানিক দল ২৬ ফেব্রুয়ারি বিকেল সোয়া ৪টার দিকে শ্রীমঙ্গল উপজেলার রুস্তমপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এসময় ভারতীয় ১৪ লাখ ৬৫ হাজার ৫০০ রুপি মূল্যমানের জাল নোট এবং বাংলাদেশী ৬৯ লাখ ৫২ হাজার ৯০০ টাকা মূল্যমানের জাল নোটসহ সর্বমোট ৮৪ লাখ ১৮ হাজার ৪০০ রুপি/টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করে।
অভিযানকালে যোগেন্দ্র মল্লিক (৪১) নামে জাল নোট প্রস্তুতকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার রুস্তমপুর এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন যাবত জাল টাকা তৈরির কথা স্বীকার করেন। তাকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। তথ্য বিবরণী