নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সেনাবাহিনী, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে অবৈধভাবে ভোজ্য তেল মজুদের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
র্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২ মৌলভীবাজার, আর্মি ক্যাম্প মৌলভীবাজার ও জেলার শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের একটি যৌথ আভিযানিক দল বৃহস্পতিবার (৯ এপ্রিল/২৬ চৈত্র) আনুমানিক দুপুর সোয়া ১২টা থেকে বিকেল পৌণে ৪টা পর্যন্ত শ্রীমঙ্গল পৌরসভার পুরাতন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় অবৈধভাবে ৮ হাজার ৫০০ লিটার ভোজ্য তেল মজুদ রাখার দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের (২০০৯) ৪৫ ধারায় তোফায়েল ট্রেডার্সের মালিক তোফায়েল আহমেদকে এই জরিমানা করা হয়।