শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে জোর দিতে হবে : আরিফুল হক চৌধুরী

প্রকাশিত February 25, 2026
শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে জোর দিতে হবে : আরিফুল হক চৌধুরী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের সামনে যে চ্যালেঞ্জগুলো রয়েছে তা মোকাবিলা করতে শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে জোর দিতে হবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি/১২ ফাল্গুন) রাজধানীতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের প্রতিনিধিগণের সাথে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “আমাদের নতুন নতুন শ্রমবাজার খুঁজতে হবে। শুধু কথা না বলে জাতীয় স্বার্থকে সামনে রেখে কাজ করতে হবে। কারণ আমরা এখানে শুধু কাজ করতে এসেছি-অন্য কোন উদ্দেশ্য নেই।”
এ সময় প্রতিমন্ত্রী মো নূরুল হক বলেন, “আমাদের বিদেশগামী কর্মীদের ‘প্রি ডিপারচার ওরিয়েন্টেশন’ সঠিকভাবে হচ্ছেনা বলে তাদের সম্পর্কে খারাপ ধারণা তেরি হচ্ছে।“
তিনি প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে আরো সচল করে দক্ষ মানবসম্পদ তৈরির উপর গুরুত্ব আরোপ করেন।
এ সময় মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি