বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর ৭ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে মাহের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
রবিবার সুবিদবাজারে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর সহসাধারণ সম্পাদক, দক্ষিণ সুরমা থানা সভাপতি মো কফিল উদ্দীন আলমগীর।
ওয়ার্ড সভাপতি মো লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক মো স্বপন মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের সিলেট মহানগর সহসাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ সাজ্জাদুর রহমান, বিমানবন্দর থানা সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম ও বিমানবন্দর থানা রিক্সা ও রিক্সাভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো ফরিদ আহমদ। সংবাদ বিজ্ঞপ্তি