শ্রমিক কল্যাণ ফেডারেশন শাহপরান পশ্চিম থানা শাখার সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত January 22, 2023
শ্রমিক কল্যাণ ফেডারেশন শাহপরান পশ্চিম থানা শাখার সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শাহপরান পশ্চিম থানা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার রাতে মহানগরীর শিবগঞ্জে একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক, সিলেট অঞ্চল পরিচালক মাওলানা সোহেল আহমদ।
শ্রমিক কল্যাণ ফেডারেশন শাহপরান পশ্চিম থানা শাখার সভাপতি মুহিবুর রহমান শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুক্তার হোসেনের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, শাহপরান পশ্চিম থানা শাখার প্রধান উপদেষ্টা আনোয়ার আলী ও মহানগর সহসাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান।
সম্মেলনে এবাদুর রহমানকে সভাপতি, মুহিবুর রহমান শামীমকে জ্যেষ্ঠ সহসভাপতি, আব্দুল বাছিত মিলন ও আছাদুল আলম চৌধুরীকে সহসভাপতি, অ্যাডভোকেট জিল্লুর রহমানকে সাধারণ সম্পাদক ও মুক্তার হোসেনকে সহসাধারণ সম্পাদক করে ২০২৩-২৪ সনের শ্রমিক কল্যাণ ফেডারেশনের শাহপরান পশ্চিম থানা শাখার ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি