বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিমানবন্দর থানা শাখার দ্বিবার্ষিক সম্মেলন সোমবার রাতে সিলেট মহানগরীর জিন্দাবাজারে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক, সিলেট অঞ্চল পরিচালক মাওলানা সোহেল আহমদ।
শ্রমিক কল্যাণ ফেডারেশন বিমানবন্দর থানা শাখার সভাপতি মাওলানা সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলামের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, মহানগর সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল ও বিমানবন্দর শাখার প্রধান উপদেষ্টা মু শফিকুল আলম মফিক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন বিমানবন্দর শাখার সভাপতি ফরিদ মিয়া, সহসভাপতি আব্দুর রহমান সুমন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি লুৎফুর রহমান ও ৬ নম্বর ওয়ার্ড সভাপতি এরশাদ আহমদ তপু।
সম্মেলনে সাজ্জাদুর রহমানকে সভাপতি, আব্দুর রহমান সুমনকে সহসভাপতি ও নাজমুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২০২৩-২৪ সালের শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিমানবন্দর থানা শাখার ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি