শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণ সুরমা থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ইফতার

প্রকাশিত April 8, 2023
শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণ সুরমা থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ইফতার

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দক্ষিণ সুরমা থানা শাখার নির্মাণ শ্রমিক ইউনিয়নের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল শুক্রবার, ৭ এপ্রিল বরইকান্দি নতুন মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক মাওলানা সোহেল আহমদ। দক্ষিণ সুরমার মুরব্বি রেদওয়ান আহমদের সভাপতিত্বে ও সাইদুল আলম জাহাঙ্গীরের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির রেহান আহমদ হারিছ, দক্ষিণ সুরমা থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কফিল উদ্দিন আলমগীর, সহসভাপতি বিলাল মিয়া, সেক্রেটারি হাবিবুর রহমান, সমাজসেবী সোহেল রানা প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি