শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রকাশিত March 27, 2023
শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাংলাদেশের শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল রবিবার অনুষ্ঠিত হ।
এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান। কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক, মহানগর সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজুর সভাপতিত্বে ও মহানগর সহসাধারণ সম্পাদক কফিলউদ্দিন আলমগীরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক, সিলেট অঞ্চল পরিচালক মাওলানা সোহেল আহমদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহানগর সহসাধারণ সম্পাদক মো আক্কাস আলী, সহসাধারণ সম্পাদক মাওলানা সাজ্জাদুর রহমান, মহানগর অফিস ও ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক মো দিলশাদ মিয়া, অর্থ সম্পাদক মো নজরুল ইসলাম মারুফ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি