শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওর্য়াড-২০২৩ এর বহুল প্রচার সহ যুবদের নিকট হতে অধিক সংখ্যক আবেদন গ্রহণের বিষয়ে এক সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়।
সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমানের সভাপতিত্বে এতে সংশ্লিষ্ট জেলা কমিটির সদস্যবৃন্দ, সকল ইউএনও, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক ও সকল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব কল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ডের তত্ত্বাবধানে সামাজিক ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য তরুণদের এ অ্যাওয়ার্ড দেয়া হবে। মোট ৫টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সেগুলো হচ্ছে ১. যুব উন্নয়ন ও কর্মসংস্থান। ২. শিক্ষা, বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও কারিগরি। ৩. দেশপ্রেম, বীরত্ব ও সাহসিকতা। ৪. জ্যেষ্ঠদের প্রতি আদর্শসেবা/ সমাজকল্যাণ। ৫. ক্রীড়া, কলা (চারু ও কারু) ও সংস্কৃতি।
সভায় প্রতি উপজেলা থেকে প্রতি ক্যাটাগরিতে কমপক্ষে দুটি করে মোট ১০টি আবেদন প্রদানের জন্য উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাদের জানানো হয়।
তরুণদের জন্য শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ঘোষণা করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ১৮-৩৫ বছর বয়সী যেকোনো নাগরিক আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১৫ জানুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ। সংবাদ বিজ্ঞপ্তি