শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ওয়েলস আ লীগের সভা

প্রকাশিত May 27, 2024
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ওয়েলস আ লীগের সভা

মোহাম্মদ ফয়ছল মনসুর, কার্ডিফ, ওয়েলস, ইউকে : বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস যুক্তরাজ্য আওয়ামী লীগ ওয়েলস শাখা উৎসবমুখর পরিবেশে উদযাপন করেছে।
এ উপলক্ষে গত ২৫ মে রাত ১১টায় সর্বস্তরের নেতাকর্মীর উপস্থিতিতে কার্ডিফের একটি রেস্টুরেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য, ওয়েলস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে ও ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালিকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ওয়েলস আওয়ামী লীগের সহসভাপতি সাইফুল ইসলাম নজরুল, সহসভাপতি এস এ রহমান মধু, যুগ্মসাধারণ সম্পাদক গোলাম মর্তুজা, যুগ্মসাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক মল্লিক মোসাদ্দেক আহমেদ, যুবলীগের সাবেক সভাপতি জয়নাল আহমদ শিবুল, কৃষক লীগের সভাপতি শেখ মোহাম্মদ আনোয়ার, সাবেক ছাত্রনেতা মুহিবুর রহমান খসরু, সাবেক যুবলীগ নেতা আব্দুল ওয়াহিদ বাবুল, ওয়েলস বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ ইকবাল আহমেদ, যুবলীগের সভাপতি ভিপি সেলিম আহমদ, জ্যেষ্ঠ সহসভাপতি আবুল কালাম মুমিন, সহসভাপতি রকিবুর রহমান, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক এ বি রুনেল, ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ বদরুল হক মনসুর, দেওয়ান ফয়সল মজিদ, শেখ সুমন তরফদার, আসাদ মিয়া, নজির আহমদ প্রমুখ।
ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালিক বলেন, বাঙালি জাতির আস্থা, বিশ্বাস ও ভালোবাসার শেষ ঠিকানা বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রার কাণ্ডারি শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার মূল্যবোধ ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হয়।
সভাপতির বক্তব্যে ওয়েলস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মকিস মনসুর বলেন, বঙ্গবন্ধু কন্যার এই স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমেই আবার মাথা উঁচু করে দাঁড়ানোর স্বপ্ন ফিরে পেয়েছে স্বৈরাচার ও উগ্রবাদীদের ষড়যন্ত্রে ক্ষত-বিক্ষত বীর বাঙালি। বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের বিস্ময়-উন্নয়নের রোল মডেল। একের পর এক চ্যালেঞ্জ মোকাবিলা করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারকে শেখ হাসিনাই মজবুত ভিত্তির ওপর দাঁড় করিয়েছেন।