‘শেখ হাসিনার সরকার-কৃষক বান্ধব সরকার’ প্রতিপাদ্য নিয়ে জামালগঞ্জে নবান্ন উৎসব

প্রকাশিত May 24, 2023
‘শেখ হাসিনার সরকার-কৃষক বান্ধব সরকার’ প্রতিপাদ্য নিয়ে জামালগঞ্জে নবান্ন উৎসব

সুনামগঞ্জ প্রতিনিধি : `শেখ হাসিনার সরকার-কৃষক বান্ধব সরকার’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নে নবান্ন উৎসব অনুষ্ঠিত হলো।
মঙ্গলবার, ২৩ মে দুপুরে উপজেলার গঙ্গাধরপুর খেলার মাঠে আয়োজিত উৎসবে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
ফেনারবাঁক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ দেব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মাদ আলী, উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক, জামালগঞ্জ থানার ওসি মীর মো আব্দুন নাসের, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু ও জেলা পরিষদ সদস্য দীপক তালুকদার।
প্রধান অতিথি সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। হাওরেও অবকাঠামো সহ বিভিন্ন উন্নয়ন হচ্ছে।