সিলেট ডেভেলাপমেন্ট কাউন্সিল-এসডিসির উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার মহানগরীর লামাবাজারে এসডিসি কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট ডেভেলাপমেন্ট কাউন্সিলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার মামুন আলী আখতার, সংগঠনের জেলা সভাপতি মো আবুল কালাম, সাধারণ সম্পাদক মো নজরুল ইসলাম, মহানগর সভাপতি মো মোস্তাক আহমদ, সাধারণ সম্পাদক মো ফখরুল ইসলাম, স্নেহাংশু ভট্টাচার্য, সিরাজুল ইসলাম আজাদ, সোহেল আহমদ, কয়েছ আহমদ, মো আব্দুল মালিক, মোক্তার আহমদ মিলন, মনি দাশ, মো আব্দুর রহিম, মো নূর জামাল প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি