শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারীদের মাঝে আদর্শ শিক্ষক ফোরামের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত January 26, 2023
শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারীদের মাঝে আদর্শ শিক্ষক ফোরামের শীতবস্ত্র বিতরণ

আদর্শ শিক্ষক ফোরাম সিলেটের উদ্যোগে মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণির কর্মচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে কলেজ শিক্ষক পরিষদ সিলেট মহানগরীর সেক্রেটারি মো গোলাম রব্বানীর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষক পরিষদ মহানগরের সহসেক্রেটারি মো মোস্তফা কামালের পরিচালনায় শীতবস্ত্র বিতরণকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশন সিলেট মহানগর সভাপতি প্রফেসর ড মাহবুবে এলাহী। বিশেষ অতিথি ছিলেন সেক্রেটারি মুহাম্মদ আব্দুস শাকুর। সংবাদ বিজ্ঞপ্তি