শিক্ষার্থীদের মাঝে জামেয়া মোহাম্মদিয়ার পোশাক বিতরণ রবিবার

প্রকাশিত February 10, 2023
শিক্ষার্থীদের মাঝে জামেয়া মোহাম্মদিয়ার পোশাক বিতরণ রবিবার

সিলেট মহানগরীর ৩৭ নম্বর ওয়ার্ডের বৃহত্তর টিলাগাঁও ডলিয়া আখালিয়ায় অবস্থিত জামেয়া মোহাম্মদিয়া সিলেটের উদ্যোগ আগামী রবিবার, ১২ ফেব্রুয়ারি সকাল ১১টায় মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে ফ্রি পোশাক বিতরণ করা হবে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খান। বিশেষ অতিথি থাকবেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক, সিলেট সিটি কর্পোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা আরমান আহমদ শিপলু। সভাপতিত্ব করবেন জামেয়া মোহাম্মদিয়া সিলেটের মজলিসে শূরা সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ আ ন ম ওহিদ কনা মিয়া।
কর্মসূচিতে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন প্রতিষ্ঠানের নির্বাহী সভাপতি মফিজ আলী মাস্টার এবং প্রতিষ্ঠাতা ও মুহতামিম শায়খ মাওলানা জহরুল হক। সংবাদ বিজ্ঞপ্তি