শিক্ষাবোর্ড ক্রীড়ায় সেরা মাহমুদ উস সামাদ ফারজানা চৌধুরী কলেজ

প্রকাশিত December 3, 2025
শিক্ষাবোর্ড ক্রীড়ায় সেরা মাহমুদ উস সামাদ ফারজানা চৌধুরী কলেজ

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, সিলেট আয়োজিত আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এ ফেঞ্চুগঞ্জ মাহমুদ উস সামাদ ফারজানা চৌধুরী গার্লস স্কুল এন্ড কলেজ ব্যাডমিন্টন দল চ্যাম্পিয়ন হয়েছে।
সিলেট সরকারি কলেজ মাঠে বুধবার (৩ ডিসেম্বর/১৮ অগ্রহায়ণ) আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার সিলেট জেলা পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়। এতে মাহমুদ উস সামাদ ফারজানা চৌধুরী গার্লস স্কুল এন্ড কলেজের ব্যাডমিন্টন দল ফাইনালে সিলেট সরকারি মহিলা কলেজের ব্যাডমিন্টন দলকে পরাজিত করে এ গৌরব অর্জন করে।
খেলায় দলের সদস্য মাহমুদ উস সামাদ ফারজানা চৌধুরী গার্লস স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী শামীমা বেগম ও তাহিয়া সুলতানা তাসমি সুন্দর ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে। প্রতিষ্ঠানের প্রভাষক মোহাম্মদ মাসুক মিয়া, প্রভাষক হুমায়ুন কবির ও অফিস সহায়ক জামাল হোসেন দলের সার্বিক তত্ত্বাবধান করেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজিজুন্নাহার, মাহমুদ উস সামাদ ফারজানা চৌধুরী গার্লস স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো ইয়াসিন সরকার, মাহমুদ উস সামাদ ফারজানা চৌধুরী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো আব্দুল জলিল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অ দা) গোলাম রব্বানী মজুমদার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার সীমা সরকার বিজয়ী দলকে অভিনন্দন জানিয়েছেন।–সংবাদ বিজ্ঞপ্তি