শায়েস্তাগঞ্জের নিউ সুপার ফুড গার্ডেন বেকারিকে নোংরা পরিবেশের জন্যে জরিমানা

প্রকাশিত May 16, 2023
শায়েস্তাগঞ্জের নিউ সুপার ফুড গার্ডেন বেকারিকে নোংরা পরিবেশের জন্যে জরিমানা

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : অনুমোদনহীন রঙ ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাগুনীপাড়া গ্রামে নিউ সুপার ফুড গার্ডেন নামের একটি বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে সোমবার, ১৫ মে নিউ সুপার ফুড গার্ডেনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখানে নোংরা পরিবেশে বিস্কুট তৈরি করে বাজারজাত করণের দৃশ্য দেখা যায় এবং অনুমোদনবিহীন রঙ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।