হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ৮ এপ্রিল হাজী আব্দুল আজিজ সুপার মার্কেটে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইফতারের আগে বাজার কমিটির সভাপতি নূরুল ইসলাম সর্দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো আবু তাহেরের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল। বিশেষ অতিথি ছিলেন শায়েস্তগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাজমুল হক কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, জেলা পরিষদ সদস্য আব্দুল আজিজ, আরএফএল কোম্পানির জিএম অবসরপ্রাপ্ত কর্নেল জালাল আহমেদ, এজিএম তারেক বিন বাবু, শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল কাশেম শিবুল, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস শহীদ ও নূরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইছাক আলী সেবন।
এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, জাকির মিয়া, সাইফুল ইসলাম তালুকদার, রাহাত মঈন উদ্দিন মুন্না, তোফায়েল আহমেদ মনির, সেলিম আহমেদ, লুৎফুর রহমান বাবুল, নিজামুল ইসলাম বেলাল, ইউপি মেম্বার মাসুক ভান্ডারী, মোহন, জাহাঙ্গীর আলম, আজিজুর রহমান দুলাল, ব্রাহ্মণডোরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান টুটুল, মুরব্বি কবির মিয়া, শাহজাহান মিয়া, আব্দুল হামিদ ও সোহেল মিয়া।