নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর পুলিশ-এসএমপির শাহপরান থানা পুলিশের অভিযানে ৭৬ বোতল ভারতীয় ফেনসিডিল ও বিভিন্ন ব্র্যান্ডের অন্যান্য দেশীয় ১০৪ বোতল মদসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ তদন্ত কেন্দ্রের পরগণা এলাকায় ময়না মিয়ার বাড়ির তৃতীয় তলায় বুধবার (১০ সেপ্টেম্বর/২৬ ভাদ্র) অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।
এ ঘটনার গোলাম রব্বানী (২৫, পিতা মৃত হোসন মিয়া, হেমু বেলুপাড়া, জৈন্তাপুর, সিলেট) নামে একজনকে পুলিশ গ্রেফতার করে।
আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে এসএমপির তথ্য সেল জানিয়েছে।