শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার নাজিরেরগাঁও শাখার পুরস্কার বিতরণ

প্রকাশিত April 18, 2023
শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার নাজিরেরগাঁও শাখার পুরস্কার বিতরণ

ইত্তেহাদুল কুররা বাংলাদেশ পরিচালিত শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (এমএ) মাদরাসা নাজিরেরগাঁও, জালালাবাদ, সিলেট শাখার কুরআন প্রশিক্ষণ কোর্সের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
সোমবার, ১৭ এপ্রিল বিকেলে মাদরাসা ক্যাম্পাসে শাখা পরিচালনা কমিটির সভাপতি এম আবুল হোসেন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকার এক্সিকিউটিভ ডাইরেক্টর মোহাম্মদ মজির উদ্দিন।
শাখার জ্যেষ্ঠ ক্বারী মাওলানা সিদ্দিকুর রহমানের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শাখার নাজিম ক্বারী মাওলানা জুনাইদ আল হাবিব। আরও বক্তব্য রাখেন ক্বারী মাওলানা হুসাইন আহমদ, ক্বারী মাওলানা আমির হোসাইন, ক্বারী মাওলানা জাহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তি