শাল্লায় ছায়ার হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক মৎসজীবীর মৃত্যু

প্রকাশিত June 21, 2023
শাল্লায় ছায়ার হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক মৎসজীবীর মৃত্যু

শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বজ্রপাতে লিটন মিয়া (৩৫) নামের এক মৎস্যজীবী মারা গেছেন।
বুধবার, ২১ জুন সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাহড়া ইউনিয়নের ছায়ার হাওরে মাউতি বাঁধের পাশে গাছতলায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, লিটন মিয়া ছায়ার হাওরে মাছ ধরতে গিয়েছিলেন। হঠৎ বজ্রপাতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে পাশে থাকা অন্য কয়েকজন মৎস্যজীবী তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক লিটন মিয়াকে মৃত ঘোষণা করেন।
শাল্লা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বাহাড়া ইউনিয়ন পরিষদ সদস্য হাবিবুর রহমান জানান, লিটন মিয়ার বাড়ি উপজেলার আটগাঁও ইউনিয়নের শশারকান্দা গ্রামে। দীর্ঘদিন যাবত তিনি বাহাড়া ইউনিয়নের সুলতানপুরে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।
তার পরিবারকে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবু তালেব ১০ হাজার টাকা সহায়তা দিয়েছেন।