শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলার প্রবীণ ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত শিক্ষক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা আবুল কালাম চৌধুরীর চাচা মজিবুর রহমান আর নেই।
মঙ্গলবার দুপুর ১টায় সিলেটে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯৫ বছর। বাদ মাগরিব মনুয়া গ্রামের জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে মনুয়া পাঞ্জেগানা কবর স্থানে তাকে সমাহিত করা হয়।
মজিবুর রহমান পাঁচ ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন। তিনি দীর্ঘদিন শিক্ষকতা করেছেন সুনামের সঙ্গে। তার ছাত্রছাত্রীরা দেশে বিদেশে ছড়িয়ে আছেন।