শাল্লা প্রতিনিধি : ‘উন্নয়নে সমৃদ্ধির অগ্রযাত্রায়-দেশ গড়বো সমাজসেবায়’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সোমবার শাল্লা উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ২৪ তম জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শোভাযাত্রাটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয় ।
শোভাযাত্রা শুরুর আগে শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিশ্বপতি চক্রবর্তী।
পরে উপজেলা গণমিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দীপু রঞ্জন দাস। বিশেষ ছিলেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান অমিতা রাণী দাশ। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী ও প্রতিবন্ধী বিষয়ক সংগঠনের প্রতিনিধিরা পস্থিত ছিলেন।
জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে তিন জন প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে সুদমুক্ত ক্ষুদ্রঋণ ও প্রতিবন্ধী সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ করা হয় ।