শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বাহাড়া ইউনিয়নের আঙ্গারোয়া গ্রামে প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল স্মরণে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
বুধবার, ৩১মে বিকেলে আঙ্গারোয়া যুব সংঘ আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবু তালেব।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলা উদ্দিন, মুক্তিযুদ্ধের সংগঠক রামানন্দ দাশ, আঙ্গারোয়া যুব সংঘের সভাপতি শিক্ষক অনুকূল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাশ, শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত সেন, সাধারণ সম্পাদক সন্দীপন তালুকদার ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কালীপদ রায়।
এ ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১২টি দল। উদ্বোধনী খেলায় অংশ নেয় ঘুঙ্গিয়ারগাঁও বণিক সমিতি একাদশ ও গঙ্গানগর একাদশ। এতে ১-০ গোলে বিজয়ী হয় গঙ্গানগর একাদশ। খেলায় রেফারির দায়িত্বপালন করেন হিমেল সরকার।
অন্যান্য দলের খেলা : বৃহস্পতিবার, ১ জুন শাসখাই একাদশ বনাম খল্লি একাদশ।
শুক্তবার, ২ জুন যাত্রাপুর একাদশ বনাম লৌলুয়ারচর একাদশ।
শনিবার, ৩ জুন বাহাড়া একাদশ বনাম রূপসা একাদশ। সোমবার, ৫ জুন মুক্তারপুর একাদশ বনাম উজানগাঁও একাদশ।
মঙ্গলবার, ৬ জুন আঙ্গারোয়া একাদশ বনাম গোপালপুর একাদশ।
প্রথম পুরস্কার একটি ফ্রিজ। দ্বিতীয় পুরস্কার একটি রঙিন টেলিভিশন।