হাবিবুর রহমান হাবিব, শাল্লা : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার, ২৩ জুন সকালে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদের (আল-আমিন) নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিশাল শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গণমিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মো এমদাদুল হকের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অজয় তালুকদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল-আমিন)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাশ।
বক্তাগণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগকে আবারও রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসার উপর গুরত্ব আরোপ করেন।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন শাল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামান চৌধুরী ফুল মিয়া, বাহাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু, আওয়ামী লীগ নেতা শ্যামা প্রসাদ দাশ, বাহাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পিযুষ কান্তি দাশ, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল বারী লেলিন, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য টিকেন্দ্র চন্দ্র দাস, শাল্লা ইউপি মেম্বার জহির মিয়া, হারুন মিয়া, সিরাজ মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান সুধাংশু চন্দ্র দাস, যুবলীগ নেতা ফণীভূষণ সরকার, ফখরুল ইসলাম, সাদ্দাম হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সদস্য পশাল সরকার পল্টু, ছাত্রলীগ নেতা শামীম মিয়া, জুয়েল মিয়া, রাজু দাস প্রমুখ।
এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকীর কেকও কাটা হয়।