শাল্লায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে মুনির ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

প্রকাশিত July 19, 2022
শাল্লায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে মুনির ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

সুনামগঞ্জের শাল্লা উপজেলার আরিফনগরে মুনির ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার আটগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রবাদ রঞ্জন দাসের সভাপতিত্বে ও সমাজসেবী আব্দুল কাইয়ুমের উপস্থাপনায় ত্রাণ বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা নাজিরেরগাঁও শাখার ইনচার্জ মাওলানা জুনাইদ আল-হাবিব। অতিথি ছিলেন, আলেমে দ্বীন অন্ধ হাফেজ নূরে আলম সিদ্দিকী, সমাজসেবী ইকবাল হোসেন, মাওলানা আবুল হাশেম, আনোয়ার হোসাইন, মোবারক হোসাইন ও মোহাম্মদ আলী।
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০টি অসহায় পরিবারের মাঝে ফুডপ্যাক বিতরণ করা হয়। প্রতিটি ফুডপ্যাকে ছিল ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ বক্স ওরস্যালাইন, ২ পাতা প্যারাসিটামল ও ১টি সিরাপ।-সংবাদ বিজ্ঞপ্তি