শাল্লায় প্রেমিকের ধাক্কায় প্রেমিকার পিতার মৃত্যু || অভিযুক্ত পলাতক

প্রকাশিত October 31, 2022
শাল্লায় প্রেমিকের ধাক্কায় প্রেমিকার পিতার মৃত্যু || অভিযুক্ত পলাতক

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নারকিলা গ্রামে প্রেমিকের ধাক্কায় প্রেমিকার পিতার মৃত্যুর অভিযোগ করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, নারকিলার জাহাঙ্গীর হোসেনের মেয়ের সঙ্গে একই গ্রামের মতলিব মিয়ার ছেলে মোতাব্বির হোসেনের প্রেমের সর্ম্পক ছিল; কিন্তু মোতাব্বির হোসেনের অন্যত্র বিয়ে ঠিক হওয়ার খবর পেয়ে প্রেমিকা তার পিতাসহ সোমবার ভোরে প্রেমিকের বসতঘরে প্রবেশের চেষ্টা করলে প্রেমিক ও তার স্বজনরা প্রেমিকাকে বাঁধা দিতে থাকেন। এক পর্যায়ে মোতাব্বির হোসেন প্রেমিকার পিতা জাহাঙ্গীর হোসেনকে ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং মারা যান। খবর পেয়ে শাল্লা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে মোতাব্বির হোসেন পলাতক রয়েছে।
শাল্লা থানার অফিসার ইনচার্জ মো আমিনুল ইসলাম জানান, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।