শাল্লায় নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রকাশিত December 14, 2022
শাল্লায় নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবসে নানা কর্মসূচি পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার উপজেলা পরিষদ গণমিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবু তালেবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যান অমিতা রাণী দাশ, এ্যাডভোকেট দিপু রঞ্জন দাস, থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অনিল চন্দ্র দাশ ও হাবিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুবল চন্দ্র দাস। এছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায়।
এর আগে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং সন্ধ্যায় শাল্লা উপজেলা কেন্দ্রীয় শহিদমিনারে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে কর্মসচি সমাপ্ত হয়।
অন্যদিকে শাল্লা উপজেলা প্রেসক্লাব ও উদীচী শিল্পী গোষ্ঠী পৃথকভাবে দিনটি পালন করে।