শাল্লায় অবৈধ কারেন্ট জাল পোড়ালো প্রশাসন || পিরানহা মাছ বিক্রির দায়ে জরিমানা

প্রকাশিত June 1, 2023
শাল্লায় অবৈধ কারেন্ট জাল পোড়ালো প্রশাসন || পিরানহা মাছ বিক্রির দায়ে জরিমানা

শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লায় মৎস্য সংরক্ষণ আইনের আওতায় উপজেলা সদরের ঘুঙ্গিয়ারগাঁও বাজারে জালের দোকানে ও মাছ বাজারে বুধবার, ৩১ মে বিকেলে অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব ও মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খান এই অভিযান পরিচালনা করে ৩০ হাজার টাকার কারেন্ট জাল জব্দ করেন। পরে তা প্রকাশ্যে পোড়ানো হয়।
জাল ব্যবসায়ী গঙ্গাধর দাসের দোকানে এই অবৈধ কারেন্ট জাল পাওয়া গেলে তাকে ২ হাজার টাকাও জরিমানা করা হয়।
অন্যদিকে ঘুঙ্গিয়ারগাঁও মাছ বাজারে পিরানহা মাছ বিক্রির অপরাধে মাছ বিক্রেতা মান্নান মিয়াকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।