শাল্লার মাটিতে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সবাই ঐক্যবদ্ধ : আল আমিন চৌধুরী

প্রকাশিত August 16, 2023
শাল্লার মাটিতে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সবাই ঐক্যবদ্ধ : আল আমিন চৌধুরী

শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী) বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শাল্লাবাসী ঐক্যবদ্ধ রয়েছেন।
তিনি আরও বলেছেন, ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করে দেশের মানুষের মন থেকে মুছে ফেলতে চেয়েছিল; কিন্তু তাদের হীন উদ্দেশ্যকে বাঙালি জাতি ভুল প্রমাণ করে দিয়েছে। এক মুজিবের রক্ত থেকে লাখো-কোটি মুজিব জন্ম নিয়েছে।
জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার, ১৬ আগস্ট শাল্লা সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়েজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো অলিউল হকের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা অজয় তালুকদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপু রঞ্জন দাস। আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরী, দিরাই উপজেলা আওয়ামী লীগ নেতা মতিউর রহমান, শাল্লা উপজেলা আওয়ামী লীগ নেতা শ্যামাপ্রসাদ দাশ, জ্যোতিষ তালুকদার বাদল, পংকজ দাস, বাহাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পিযুষ চন্দ্র দাস, আটগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন আল কাওসার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা এনামুল বারী লেলিন, পলাশ সরকার পল্টু, দিরাই উপজেলা যুবলীগ নেতা রুবেল সরকার, শাল্লা উপজেলা যুবলীগ নেতা সোহেল আহমদ, শাল্লা উপজেলা ছাত্রলীগ নেতা শামীম আহমদ প্রমুখ।