শাল্লার প্রবীণ সাংবাদিক বসুদেব দাসের পরলোকগমন

প্রকাশিত September 6, 2022
শাল্লার প্রবীণ সাংবাদিক বসুদেব দাসের পরলোকগমন

শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলার প্রবীণ সাংবাদিক বসুদেব দাস আর নেই।
গত ৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় উপজেলার বাহাড়া ইউনিয়নের হরিপুর গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। রাত সাড়ে ৯টায় বাছুরপুর শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনী রেখে গেছেন।
তার মৃত্যুতে সাংবাদিক জেসি বিশ্বাস যতিন, বাদল চন্দ্র দাস ও হাবিবুর রহমান হাবিব গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
সাংবাদিক বসুদেব দাসের বড় ছেলে তপন কুমার দাস সবার কাছে তার বাবার আত্মার শান্তি কামনা করেছেন।
আগামী ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ২টায় হরিপুর গ্রামে সাংবাদিক বসুদেব দাসের শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হবে।