শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলার শাল্লা ইউনিয়নের মনুয়া গ্রামের প্রবীণ ব্যক্তিত্ব মো আকবর আলী আর নেই।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টায় নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ১০০ বছর। তিনি স্ত্রী নূরুন্নেছা বেগম, দুই ছেলে ও এক মেয়েসহ নাতি-নাতনি রেখে গেছেন।
বাদ আছর নামাজে জানাজা শেষে মনুয়া গ্রামের কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
তিনি শাল্লা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাংবাদিক এম এ কাদেরের বড় ভাই। তার ছেলে ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন দেশের একটি সরকারি সংস্থায় কর্মরত রয়েছেন।
তার মৃত্যুতে শাল্লা উপজেলা বিএনপির আহবায়ক মো সিরাজুল ইসলাম সিরাজসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।