হাবিবুর রহমান হাবিব, শাল্লা : সুনামগঞ্জের শাল্লা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সংগঠনের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদ ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অমিতা রাণী দাস, অ্যাডভোকেট দিপু রঞ্জন দাস ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সেলিম আহমেদের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অজয় তালুকদারের সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক রণজিৎ কুমার দাস ও আওয়ামী লীগ নেতা এনামুল বারী লেলিন।
আরও উপস্থিত ছিলেন, শাল্লা উপজেলা যুবলীগের অন্যতম নেতা ফনী ভূষণ সরকার, আল আমিন তালুকদার প্রমুখ।