শাল্লায় সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

প্রকাশিত September 30, 2025
শাল্লায় সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলার শাল্লা ইউনিয়নের শাল্লা গ্রামে সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুরজ আলী (৬৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর/১৫ আশ্বিন) সকাল ১১টায় এই দুর্ঘটনা ঘটে। সুরুজ আলী শাল্লা গ্রামের মৃত সিদ্দিন মিয়ার ছেলে। তিনি দিনমজুর ছিলেন।
এলাকাবাসী জানান, সুরুজ আলী নিজের বাড়িতে একটি সুপারি গাছ কাটার সময় ভারসাম্য রক্ষা করতে না পারায় গাছটি বিদ্যুতের তারে পড়ে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যান। তাৎক্ষণিক পার্শ্ববর্তী হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওয়ার্ড মেম্বার জহির মিয়ার মাধ্যমে ঘটনা সম্পর্কে পুলিশকে অবগত করা হয়।
শাল্লা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।