শাল্লা প্রতিনিধি : সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে সুনামগঞ্জের শাল্লায় ‘উপজেলা পর্যায়ে সামাজিক নিরাপত্তা এবং ক্ষুদ্রঋণ ও আর্থ-সামাজিক কার্যক্রম সফল বাস্তবায়নে’ অংশীজন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে মঙ্গলবার (২৬ আগস্ট/১১ ভাদ্র) আয়োজিত প্রশিক্ষণ পরিচালনা করেন সিলেটি বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের উপ পরিচালক সুচিত্রা রায় ও শাল্লা উপজেলা নির্বাহী অফিসার পিয়াস চন্দ্র দাস। সঞ্চালনা করেন শাল্লা উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিশ্বপতি চক্রবর্তী।
কর্মশালায় এলাকার সুবিধাভোগী ও স্থানীয় সাংবাদিকগণ অংশ নেন।