শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলা প্রাণীসম্পদ অফিসের উদ্যোগে ও প্রাণীসম্পদ কর্মকর্তা ডা সজীব হাওলাদারের সার্বিক তত্ত্বাবধানে সোমবার, ২৪ জুলাই হাওর অঞ্চলে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুবিধাভোগী নারী/পুরুষের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা জানান, এ প্রকল্পের আওতায় একশ জন নিম্নআয়ের মানুষের মধ্যে ২০০ ছাগল বিতরণ করা হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবু তালেব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাশ, শাল্লা থানার অফিসার ইনচার্জ মো আমিনুল ইসলাম ও শাহীদ আলী মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মুহাম্মদ দুলাল উপস্থিত ছিলেন।