শাল্লায় সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক সন্দীপন তালুকদার গুরুতর আহত

প্রকাশিত December 14, 2023
শাল্লায় সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক সন্দীপন তালুকদার গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের শাল্লায় বাংলাটিভি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি সন্দীপন তালুকদার সন্ত্রাসীদের হামলার গুরুতর আহত হয়েছেন।
বুধবার, ১৩ ডিসেম্বর রাত সাড়ে ১০টায় নতুন যাত্রাপুর গ্রামে তার বাড়িতেই হামলার ঘটনা ঘটে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। সন্দীপন তালুকদার হামলাকারীদের চিনতে পেরেছেন।
আরও জানা গেছে, ৮ থেকে ১০ জনের একটি সন্ত্রাসীদল এই হামলা চালায়। তারা রড দিয়ে এলোপাতাড়ি তার উপর আঘাত করতে থাকে। পরে গুরুতর আহত অবস্থায় তার ছোট ভাই ঝুটন তালুকদার তাকে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান; কিন্তু অবস্থার অবনতি হওয়ায় রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
সন্দীপন তালুকদার এখন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ঘটনার পরই পরই শাল্লা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।