শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী) শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন।
সোমবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের বাসভবনে ব্যক্তিগত উদ্যোগে তিনি এলাকার গরীব ও অসহায় মানুষের মাঝে এই কম্বল বিতরণ করেন।
এ সময় স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।