শাল্লায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস

প্রকাশিত December 14, 2025
শাল্লায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস

শাল্লা প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় সুনামগঞ্জের শাল্লা উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে রবিবার (১৪ ডিসেম্বর/২৯ অগ্রহায়ণ) সকালে উপজেলা সদরের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রথম প্রহরে উপজেলা নির্বাহী অফিসার পিয়াস চন্দ্র দাসের নেতৃত্বে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, শাল্লা থানার ওসি রোকিবুজ্জামানের নেতৃত্বে পুলিশ বাহিনী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনওর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য উদ্দেশ্যে বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করেছিল।
তারা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করার জন্য নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান।