‘মুক্তিযোদ্ধা শিল্পী ও সংগ্রামী কমরেড শ্রীকান্ত দাশ’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

প্রকাশিত August 13, 2023
‘মুক্তিযোদ্ধা শিল্পী ও সংগ্রামী কমরেড শ্রীকান্ত দাশ’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লায় ‘মুক্তিযোদ্ধা শিল্পী ও সংগ্রামী কমরেড শ্রীকান্ত দাশ’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী শাল্লা শাখা রবিবার, ১৩ আগস্ট উপজেলা গণ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে।
সংগঠনের সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চম্পা রাণী দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী)। প্রধান আলোচক ছিলেন লেখক ও মুক্তিযুদ্ধ গবেষক অপূর্ব শর্মা। বিশেষ অতিথি ছিলেন শাল্লা থানার অফিসার ইনচার্জ মো নাজমুল ইসলাম, ‘মঠোসুর’ সম্পাদক ব্রতচারী প্রশিক্ষক বিমান তালুকদার ও লেখক-সংগঠক অ্যাডভোকেট সুব্রত দাশ। স্বাগত বক্তব্য রাখেন উদীচী শাল্লা শাখার যুগ্মসাধারণ সম্পাদক জয়ন্ত সেন। আরও বক্তব্য রাখেন কমরেড অমর চাঁদ দাশ, বাহাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরী, উদীচী শাল্লা শাখার উপদেষ্টা কান্দিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কানন বালা সরকার, জাদগাঁও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনাদি তালুকদার ও রূপসা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র তালুকদার।
অনুষ্ঠানের শুরুতে কমরেড শ্রীকান্ত দাশের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে কমরেড শ্রীকান্ত দাসের সহধর্মিণী ছায়া রাণী দাশ, ছেলে দুরন্ত দাশ ও সুশান্ত দাশ উপস্থিত ছিলেন।