শাল্লায় বিএনপির ৩ বলয়ের আলাদাভাবে বিপ্লব ও সংহতি দিবস পালন

প্রকাশিত November 7, 2025
শাল্লায় বিএনপির ৩ বলয়ের আলাদাভাবে বিপ্লব ও সংহতি দিবস পালন

শাল্লা প্রতিনিধি : ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সুনামগঞ্জের শাল্লা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলো ৩ ভাগ হয়ে আলাদাভাবে কর্মসূচি পালন করেছে।
দিনটি উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর/২২ কার্তিক) সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরী, অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দীন চৌধুরী রুমি ও তাহির রায়হান চৌধুরী পাবেলের অনুসারীরা আলাদা আলাদা বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেন।
নাসির উদ্দিন চৌধুরী বলয়ের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, হবিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ডা ওসমান গণি, উপজেলা কৃষকদলের সদস্য সচিব হাবিবুর রহমান বাবুল, যুগ্মআহ্বায়ক রফিকুল ইসলাম ও বাহাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম পণ্ডিত।
মিফতাহ উদ্দীন চৌধুরী রুমি বলয়ের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক নিত্যানন্দ দাস নিতাই, আটগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জুনেদ আহমদ তালুকদার, বাহাড়া ইউনিয়ন বিএনপির যুগ্মআহ্বায়ক বিজয় চন্দ্র সরকার, সদস্য হূমায়ুন আহমেদ ও কৃষক দলের সিনিয়র যুগ্মআহ্বায়ক একরামুল হোসেন।
পাবেল চৌধুরী বলয়ের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্মআহ্বায়ক আব্দুল করিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সিনিয়র যুগ্মআহ্বায়ক রুবেল আহমেদ দুলাল, শাল্লা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবু সাঈদ, বাহাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাঈদ হোসেন সাগর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান মুন্না ও সদস্য সচিব তুফাজ্জল হক বাপন।
বক্তাগণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান এবং গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
তারা ঘোষণা করেন, কেন্দ্র যাকে মনোনয়ন দিবে তার পক্ষে ধানের শীষের বিজয়ের জন্য তারা কাজ করবেন।