শাল্লায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

প্রকাশিত September 3, 2025
শাল্লায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর/১৯ ভাদ্র) দুপুরে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিশাল শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন শহীদ মিনারের সামনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এম এ রাজ্জাকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্মআহ্বায়ক আব্দুল আওয়াল, যুগ্মআহ্বায়ক নিত্যানন্দ দাস, মো আব্দুল করিম, সদস্য মাহবুব সোবহানি চৌধুরী ও মো আলী আমজাদ তালুকদার। এছাড়াও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যদিকে উপজেলা কৃষক দলের যুগ্মআহ্বায়ক রফিকুল ইসলামের তত্ত্বাবধায়নে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি শোভাযাত্রা উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভার আয়োজন করা হয়। করেন। এতে বক্তব্য রাখেন হবিবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মোছা মিয়া, উপজেলা কৃষক দলের যুগ্মআহ্বায়ক আক্তার হোসেন, জিয়া মঞ্চের সিনিয়র যুগ্মআহ্বায়ক মো শান্তূ মিয়া, ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী শাকিল আহমেদ প্রমুখ।