শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদরে প্রথমবার হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ও লন্ডন প্রবাসী মোহাম্মদ ইলিয়াস জাভেদ রাজের অর্থায়নে আল আমিন ইসলামী মডেল মাদরাসায় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর/৭ কার্তিক) হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ শাল্লা উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ আল আমিন মাহমুদের সঞ্চালনায় প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীগণ অংশ গ্রহণ করেন।
বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা সালাউদ্দিন ও হাফেজ মাওলানা আব্দুল কদ্দুস। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।