শাল্লা প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত বিচারপতি সাবেক সংসদ সদস্য মিফতাহ উদ্দিন চৌধুরী রুমির ছেলে জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার মাহাদীন চৌধুরী শাল্লায় পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
বুধবার (১ অক্টোবর/১৬ আশ্বিন) তিনি উপজেলার বাজারকান্দি, শরিফপুর, মাহমুদনগর, নিয়ামতপুর, আনন্দপুর, হবিবপুর, শাসখাই, পুটকা, সুখলাইন, বাহাড়া, প্রতাপপুর, মেঘনাপাড়া, মুক্তারপুর, ডুমরা ও ঘুঙ্গিয়ারগাঁও সর্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
ব্যারিস্টার মাহাদীন চৌধুরী প্রতিটি পূজামণ্ডপে বিশ্ব শান্তি কামনায় প্রণামী অর্পন ও তার বাবার সুস্থতা কামনা করেন।
তিনি বলেন, দিরাই-শাল্লায় হিন্দু-মুসলমান ভাই-বোন মিলেমিশে পাশাপাশি আছি। ভবিষ্যতে যেন এই সম্প্রীতির সম্পর্ক বজায় থাকে।
পরিদর্শনকালে তার সাথে ছিলেন উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক নিত্যানন্দ দাস নিতাই, সদস্য শহীদুল ইসলাম, আটগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জুনেদ আহমেদ তালুকদার, হবিবপুর ইউনিয়ন বিএনপির যুগ্মআহ্বায়ক শৈলেন্দ্র কুমার দাস, বাহাড়া ইউনিয়ন বিএনপির যুগ্মআহ্বায়ক বিজয় কান্তি সরকার, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্মআহ্বায়ক একরামুল হোসেন, সেচ্ছাসেবক দলের যুগ্মআহ্বায়ক ইদ্রিস মিয়া, ছাত্রদলের যুগ্মআহ্বায়ক আশিকুর রহমান আশিক, সৈনিক দলের যুগ্মআহ্বায়ক সায়েম আহমেদ প্রমুখ।
এর আগে ৩০ সেপ্টেম্বর মিফতাহ উদ্দিন চৌধুরী রুমির নির্দেশনায় উপজেলা বিএনপির একটি প্রতিনিধি দল বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করে।