শাল্লায় পূজামণ্ডপ ও অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করলেন ব্যারিস্টার ডাল্টন

প্রকাশিত October 23, 2023
শাল্লায় পূজামণ্ডপ ও অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করলেন ব্যারিস্টার ডাল্টন

শাল্লা প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগ সুনামগঞ্জ জেলা কমিটির সদস্য ও সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার অনুকূল তালুকদার ডাল্টন শাল্লা উপজেলা সদরের ঘুঙ্গিয়ারগাঁও বাজারে কালীমন্দির পূজামণ্ডপ, রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ ও মুক্তারপুর পূজামণ্ডপ সহ বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
সোমবার, ২৩ অক্টোবর পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি রবিবারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে গভীর সমবেদনা জানান।
এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।