শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে এক ডাকাত গ্রেফতার হয়েছে।
শুক্রবার বিশেষ অভিযান চালিয়ে শাল্লা থানা পুলিশ উপজেলার শাল্লা ইউনিয়নের কামারগাঁও গ্রামের মৃত আমীর হোসেন ডাক্তারের ছেলে আক্কাস আলীকে গ্রেফতার করে।
শাল্লা থানার অফিসার ইনচার্জ মো আমিনুল ইসলাম জানান, আমীর হোসেন চিহ্নিত ডাকাত। সে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত পলাতক আসামি। তার বিরুদ্ধে সব মিলিয়ে ৪টি জিআর মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল।