শাল্লায় পিকেটিং করার প্রস্তুতিকালে দু’জনকে আটক করেছে পুলিশ

প্রকাশিত October 29, 2023
শাল্লায় পিকেটিং করার প্রস্তুতিকালে দু’জনকে আটক করেছে পুলিশ

শাল্লা প্রতিনিধি : বিএনপি আহুত হরতালের সমর্থনে পিকেটিংকালে সুনামগঞ্জের শাল্লায় দু’জনকে পুলিশ আটক করেছে।
রবিবার, ২৯ অক্টোবর শাল্লা উপজেলা সদর ঘুঙ্গিয়ারগাঁও বাজার থেকে তাদেরকে আটক করা হয়।
আটক দুজন হলেন, উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক আব্দুর রাজ্জাক ও তরুণ প্রজন্ম দলের সভাপতি হাফিজ আহমদ।
শাল্লা থানার অফিসার ইনচার্জ মো আমিনুল ইসলাম জানান, পিকেটিং করার প্রস্তুতিকালে এ দু’জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, কেউ নাশকতার চেষ্টা করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।