শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুর আহসান জিসান ও উপজেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে মতবিনিময় হয়েছে।
বুধবার, ১৩ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক সভায় এই মতবিনিময় হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুর আহসান জিসান পরিচিতিমূলক আলোচনা শেষে উপজেলা প্রশাসনের সার্বিক কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
একই সঙ্গে তিনি শাল্লা উপজেলাকে সকল ক্ষেত্রে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন পিসি দাস পিযুষ, হাবিবুর রহমান হাবিব, বিপ্লব রায়, শান্ত কুমার তালুকদার, জয়ন্ত সেন, বকুল আহমেদ তালুকদার, সন্দীপন তালুকদার, আমির হোসাইন, তন্ময় দেব, শংকর ঋষি প্রমুখ।