শাল্লা প্রতিনিধি : পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ ঘোষণাসহ কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাল্লা উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি শুক্রবার (২৬ সেপ্টেম্বর/১১ আশ্বিন) বাদ জুমা উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের পুরাতন ভবনের সামনে সমাবেশে মিলিত হয়।
জামায়াতে ইসলামীর উপজেলা সভাপতি হাফেজ মাওলানা নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল খায়েরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন দলের শাল্লা ইউনিয়নের ৬নং ওয়ার্ড সভাপতি আব্দুর রহিম মহন, উপজেলা বায়তুল মাল সম্পাদক সেলিম মিয়া, ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি শাহিনুর রহমান-প্রমুখ।