শাল্লা প্রতিনিধি : ২০০৪ সালের একুশে আগস্ট বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে ও নিহতদের স্মরণে শাল্লায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ২১ আগস্ট উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক, হবিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুবল চন্দ্র দাসের সভাপতিত্বে ও সেচ্ছাসেবক লীগ নেতা অজয় তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাস, শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বাহাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা শ্যামাপ্রসাদ দাস, একরাম হোসেন, যুবলীগ নেতা ফখরুল ইসলাম, ছাত্রলীগ নেতা শামীম আহমদ, শাল্লা ইউপি মেম্বার নিখিল চন্দ্র দাস, উত্তম দাস, সাবেক মেম্বার সাজু মিয়া ও হবিবপুর ইউপি মেম্বার মনোয়ারা খাতুন।